৫ অক্টোবর ১৯৬২। লন্ডনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল জেমস বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ড. নো’র। এর পাঁচ দিন পর বাণিজ্যিকভাবে মুক্তি পায়। এখানে স্কটিশ অভিনেতা শন কনারির জেমস বন্ড হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন রুদ্র আরিফ
‘ড. নো’তে শুরু। এরপর ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩), ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪), ‘থান্ডারবল’ (১৯৬৫), ‘ইউ অনলি লিভ টুয়াইস’ (১৯৬৭), ‘ডায়মন্ডস আর ফরেভার’ (১৯৭১) ও ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩)— ‘জেমস বন্ড’ সিরিজের সাতটি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে শন কনারির। ২৫ আগস্ট ১৯৩০ থেকে ৩১ অ...