বিএনপি সরকার সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিএনপিকে ঘিরে যে অপপ্রচার ও মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছিল। সরকার তা মিথ্যা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।আজ শনিবার শরীয়তপুরের ডামুড্যার ধানকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।জাতীয় সংসদের হুইপ বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী সব সময় প্রপাগাণ্ডা ছড়াত যে, বিএনপি ক্ষমতায় এলে সনা...