কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী ও নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায়, এমনকি নৌকা না পেলে সাঁতরে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে শিক্ষার্থীরা। এ অবস্থায় মানুষের দুর্ভোগ কমাতে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন এলাকাবাসী।আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে...