প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর শীর্ষ নেতারা। আজ রবিবার রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আব্দুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা....