টেস্ট ক্রিকেটে পা রাখার
পর থেকেই ক্যারেবিয়ান অল-রাউন্ডার জাস্টিন গ্রিভস নিজের কঠিন মানসিকতা ও চাপের মুখে
ঘুরে দাঁড়ানোর অদ্ভুত ক্ষমতার প্রদর্শনী দেখিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক
২০১* কিংবা গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮০ রানের ইনিংস—বিপদের মুখে প্রতিরোধ গড়াই যেন তার অভ্যাস। বাংলাদেশ সফরের মাঝপথে এক
সাক্ষাৎকারে শুনিয়েছেন নিজের গল্প।
ইতোমধ্যে ঢাকা টেস্ট জিতে
সিরিজে এগিয়ে গেছে উইন্ডিজ। ‘ইএসপিএনক্রিকইনফো’-কে সেই
জয়ের অনুভূতি নিয়ে গ্রিভস জানান, ‘বাংলাদেশের মাটিতে জয় দিয়ে সফর শুরু ক...