দেশের বাজারব্যবস্থায় স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলছেন, বাজারভিত্তিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন পক্ষের যোগসাজশের কারণে বাজারে প্রতিযোগিতা ও স্বাভাবিক মূল্য নির্ধারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সংবিধিবদ্ধ তদারকি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি।আজ রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে আয়োজিত ‘ফরেনসিক অ্যাকাউন্টিং অ্যান্ড ফ্রড ই...