তথ্য কমিশন গঠনে সাবেক অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, ‘তখন সরকারে যারা ছিলেন তাদের অনেকেই আমাদের বন্ধু ছিলেন। তাদের হাত-পায়ে ধরেছি; কমিশন গঠন করুন, কমিশন গঠন করুন। তারা ব্যর্থ হয়েছেন। বর্তমান সরকারেরও সাত মাস পার হয়ে গেছে, একই ধারা। তারাও সেদিকে ধাবিত হচ্ছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৬’...