পর্দায় যার অভিনয় লাখ লাখ মানুষের চোখে পানি আনত, বাস্তব জীবনেও তার নিয়তি ছিল গভীর এক বেদনার কাব্য। রূপালি পর্দার মহাতারকা, বলিউডের কালজয়ী ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারী। কিন্তু সফলতার এই ঝকঝকে জীবনের আড়ালে ঢাকা পড়ে রয়েছে এক চরম নিষ্ঠুরতার ইতিহাস।মাত্র ৪ বছর বয়সে যার শৈশব বিক্রি হয়ে গিয়েছিল ফিল্ম স্টুডিওর আলোয়, ৩৯ বছর বয়সে যখন তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন, তখন হাসপাতালের ৩,৫০০ রুপির বিল মেটানোর মতো সামর্থ্যও ছিল না তার পরিবারের।১৯৩৯ সাল। আসল নাম মাহজাবীন বানু, বয়স মাত্র ৪ বছর। অথচ বাবা আলী বক্সের...