নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা এবং একই উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানালেন, আব্দুর রাজ্জাক তার ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বা...