লোহার ট্র্যাক ধরে ছুটে চলেছে গতি। জানালা দিয়ে আসছে মুক্ত বাতাস। মানুষ ঘরে ফিরছে। কেউ বা যাচ্ছে অজানাকে ছুঁতে। এমন এক অলস মুহূর্তে হঠাৎ অন্ধকার ফুঁড়ে ধেয়ে এলো একখণ্ড পাথর। কাচ ভাঙার শব্দ। রক্ত। আর্তনাদ। ব্যস, মুহূর্তেই একটি জীবন চিরতরে অন্ধকারে তলিয়ে গেল। সম্প্রতি বাংলাদেশের রেলপথে এই দৃশ্যটি বড় চেনা হয়ে উঠেছে।রেলওয়ের সাম্প্রতিক তথ্য এক ভয়ানক বাস্তবতার দিকে আঙুল তুলছে। বিগত ১৭ মাসে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে অন্তত ২২৪টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। অদ্ভুত বিষয় হলো, এই আক্রমণের মূল নিশানা...