বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ, সহজবোধ্য এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছেন শ্রম অধিকার বিশেষজ্ঞরা। তারা বলেন, আবেদন গ্রহণে বিলম্ব এবং আইনে স্পষ্টভাবে না থাকা অতিরিক্ত প্রশাসনিক শর্ত শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার চর্চায় বাধা তৈরি করতে পারে।আজ রবিবার রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর সাম্প্রতিক সংশোধনের পর ট্রেড ইউনিয়ন নিবন্ধন’ শীর্ষক অংশীজনদের অভিজ্ঞতা বিনিময় সভায় এ দাবি তোলা হয়।মূল প্রবন্ধ উপস্থাপনকা...