ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত একটি এলাকায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে তিনি আসল ট্রাম্প নন। মুখে ট্রাম্পের মতো দেখতে মুখোশ। আর পরনে স্যুট-টাই। এভাবেই একটি নকল কারাগারের ভেতর পায়চারি করছেন এক অভিনেতা।
ব্যতিক্রমী এ স্থাপনা বসানো হয়েছে তেহরানের তাজরিশ স্কয়ারে। এটি দেখতে অনেকটা বড় বিলবোর্ডের মতো। তবে এর সামনে তৈরি করা হয়েছে কারাগারের লোহার শিকের আদলে একটি ঘর।
সেই ‘কারাগারেই’ বন্দি ট্রাম্পের চরিত্রে অভিনয় করছেন ওই ব্যক্তি। পথচারীরা দাঁড়িয়ে তা দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার...