১৯৭৩ সালে চিলির প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দেকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল অগাস্তো পিনোশে। মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রত্যক্ষ মদদে সংঘটিত অভ্যুত্থানের পর সমাজতন্ত্রীদের ওপর দমনপীড়ন, বেসরকারীকরণ, ট্রেড ইউনিয়ন অধিকার হরণের পাশাপাশি জাতীয় শিল্প সুরক্ষার নীতি প্রত্যাহারের মাধ্যমে বাস্তবায়িত ‘শক ডকট্রিন (সংকটকালে আকস্মিকভাবে চালুকৃত কর্মসূচি)’ চিলিকে গ্রাস করেছিল; পরিণতিতে চিলি তখন অধুনা উদারবাদী বিশ্বব্যবস্থার পরীক্ষাগার। ২০২৬ সালের অক্টোবরে সদ্যসমাপ্ত ব্রাজিলের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এরই মধ্যে...