যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবের কাছে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। ট্রাম্পের সেখানে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।৩৮ বছর বয়সী জিনিন জন তায়েলে র্যাঞ্চো পালোস ভার্দেসের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ ধরা পড়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে, তাকে গলফ ক্লাবের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা পরিকল্পনার...