গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালককে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানীর চারাখালী এলাকায় অভিযান চালিয়ে মো. মাজহারুল ইসলাম (২৫) নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল ম...