কয়েকদিন আগেই কাজ করতে গিয়ে ভেঙেছিল হাত। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাত্র কয়েকদিন হলো আবার কাজে ফিরেছিলেন ২৫ বছর বয়সী আনোয়ার হোসেন। কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। সেই আনন্দঘন আয়োজনের জন্য সহকর্মীরা তার নামে জার্সিও অর্ডার করেছিলেন। কিন্তু কে জানত, সেই জার্সি আর কখনো গায়ে জড়ানো হবে না আনোয়ারের! পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠার আগেই ট্রলি গাড়ি চাপা পড়ে নিভে গেল তার জীবনপ্রদীপ।আজ রবিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা মিয়াজির পা...