দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলে সমন্বিত টোল আদায় ব্যবস্থা চালুর লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুসন্ধানী মিশনের সঙ্গে বৈঠক করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।আজ সোমবার সেতু ভবনে অনুষ্ঠিত বৈঠকে টোল আদায় ব্যবস্থার আধুনিকায়ন, ইলেকট্রনিক টোল আদায়, আন্তঃসংযোগযোগ্য টোল ব্যবস্থা, নগদবিহীন লেনদেন ও স্বয়ংক্রিয় টোল আদায় নিয়ে আলোচনা হয়।মোহাম্মদ আবদুর রউফ উল্লেখ করেছেন, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমন্বিত টোলিং ব...