টেস্টে মুশফিকুর
রহিমের পর মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ জায়গাটিতে তাওহীদ হৃদয়কে ভাবছে বাংলাদেশ। তবে
দেশের মাটিতে নিজের প্রথম টেস্টে সেই আস্থার পুরো প্রতিদান দিতে পারেননি এই ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রান করলেও দ্বিতীয় ইনিংসে ২ বলে শূন্য রানে
আউট হয়েছেন হৃদয়। তার শট নির্বাচনও ছিল দৃষ্টিকটু।
তবে চার ইনিংসের
পারফরম্যান্স দিয়ে হৃদয়কে বিচার করতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস,
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সামর্থ্য হৃদয়ের আছে।
অধিনায়ক জানিয়েছেন,
‘হৃদয়ের...