মাত্র ১১০ রানে ৬ উইকেট
হারিয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা, ঠিক সেখান থেকেই এক
মহাকাব্যিক ইনিংস উপহার দিলেন টেম্বা বাভুমা। প্রোটিয়া তারকার অধিনায়কোচিত ১৭৯ রানের
সৌজন্যে ৯ উইকেটে ৪২৫ রানের বিশাল পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। জবাবে ৩
রান তুলতেই ১ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক বাভুমার ৩৩৪ বলে
১৮টি চার ও ১টি ছক্কায় সাজানো ১৭৯ রানের মহাকাব্যিক ইনিংসটি দক্ষিণ আফ্রিকার টেস্ট
ইতিহাসে ঘরের মাঠে কোনো অধিনায়কের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই রেকর্ডে প্র...