কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার রিসোর্টের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম ওরফে সুমনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) আদালতে এ আবেদন করা হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, আদালতে রিমান্ডের আবেদন করে নিহত ব্যক্তিদের ডিএনএর নমুনা নিয়ে তিনি ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (স...