কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানে প্রায় ১৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক টিস্যু কালচার ল্যাব। তবে প্রকল্পটির প্রয়োজনীয়তা, স্থান নির্বাচন এবং ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে স্থানীয় পর্যায়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাহাড়ি ভূমির মতো ঝুঁকিপূর্ণ এলাকায় পাইল লোড টেস্ট না করেই ভবনটির চারতলা নির্মাণকাজ শেষ করা হয়েছে বলেও রয়েছে অভিযোগ। অন্যদিকে কৃষিপণ্য সংরক্ষণের উদ্দেশ্যে এর আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি হিমাগার দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অকার্যকর অবস্থায়। ফলে নতুন এ প্রকল্...