বর্ষার রাতে বৃষ্টি নামলেই ঘুম ভেঙে যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের সবিতা তাঁতীদের। টিনের ছাউনি পেরিয়ে বৃষ্টির শব্দ যত বাড়ে, ততই বাড়তে থাকে টিলা ধসে ঘর চাপা পড়ার শঙ্কা। সন্তানদের বুকে জড়িয়ে নির্ঘুম রাত কাটান তারা। নিরাপদ আশ্রয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই টিলার পাদদেশে বসবাস করছেন। শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড় ও টিলা ঘেঁষা এলাকায় বসবাসকারী হাজারো মানুষের কাছে বর্ষা মানেই আতঙ্ক, অনিশ্চয়তা আর মৃত্যুভয়।
লাখাইছড়া এলাকার বাসিন্দা সুমন তাঁতী, ফ্রান...