বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডে বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনের প্রায় ৭০ শতাংশ পরিত্যক্ত জলাশয় বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৫ থেকে ২০ দিন ধরে রাতের আঁধারে ওই জলাশয় ভরাট করে একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জলাশয়টি তাদের সরকারি সম্পত্তির অংশ। এ ঘটনায় গত ১৯ জুলাই কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি অবহিত করা হয়েছে সিভিল সার্জন, বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...