এক বাসায় ছিল হিংসুটে একটি
টিকটিকি। একদিন সে ওই বাসার
বাকি প্রাণী ও পতঙ্গকে বের
করে দিল। তারপর যখন
সে একদম একা তখন
ঘটল বিপদ। কী বিপদ? কীভাবে
উদ্ধার পেল সে? কী
শিক্ষা পেল? সেই গল্প
লিখেছেন দন্ত্যস রওশন
টিকটিকি
কথা বলছে। কথা বলছে সবার
উদ্দেশে। সে দাঁড়িয়েছে একটা
সোফায় ওপর। বলছে, ‘এ
বাসায় শুধু আমি থাকব।
পিঁপড়া থাকবে না। তেলাপোকা থাকবে
না। অন্য আর কেউ
থাকবে না।’
টিকটিকির
কথা শুনল সবাই। তারপর
বাসা থেকে একে একে
চলে গেল। চলে গেল
অনেক পিঁপড়া। চলে গেল অনেক
তেলাপোকা। চলে গেল ছোট
ইঁদুর...