রাজশাহী বিভাগীয় পাসপোর্ট
অফিসে ভোগান্তির যেন শেষ নেই। দিনের পর দিন ঘুরতে হয়। কখনো সার্ভার, কখনো নেটওয়ার্ক,
আবার কখনো আবেদনের ভুল ধরে আটকে রাখা হয় সেবাপ্রার্থীদের আবেদন। অথচ দালালের হাতে বাড়তি
টাকা দিলেই বদলে যায় চিত্র। লাইনে দাঁড়ানোর দরকার নেই। ঘোরাঘুরিও নেই। ছবি আর ফিঙ্গারপ্রিন্ট
দিলেই পাসপোর্ট পাইয়ে দেওয়ার মেলে আশ্বাস।
এই বাড়তি টাকার অঙ্কও কম
নয়। অফিস সূত্রের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৫০টি আবেদনের প্রায় তিন-চতুর্থাংশ
দালালের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিটি আবেদনে গড়ে ১ হাজার ৫০...