মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ভল্ট ভেঙে ৬ লাখ ৬৩ হাজার ৯৫১ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ সময় পাঁচটি সিসি ক্যামেরা, ক্যামেরার স্টোরেজ হার্ডডিস্ক ও একটি ওয়াইফাই রাউটারও চুরি হয়েছে।গত মঙ্গলবার রাতে হরিরামপুরের ঝিটকা বাজারের আমির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার হরিরামপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন শাখার এজেন্ট শরিফুল ইসলাম।অভিযোগপত্র সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ঝিটকা বাজারের আমির সুপার মার্কেটে...