প্রেমিককে বিয়ে করতে চান। কিন্তু পরিবারের আপত্তি। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে উঠে পড়লেন প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে। চার ঘণ্টার টানাপোড়েনের পর ভিডিও কলেই প্রেমিকের সঙ্গে নিকাহ সম্পন্ন হলো। এরপরই টাওয়ার থেকে নিচে নামতে রাজি হলেন ভারতের উত্তর প্রদেশের ১৯ বছর বয়সী এক তরুণী।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়। তরুণীর নাম সাহিবা বেগম। তিনি মেহেক নামেও পরিচিত। নুরউদ্দিন নামের ২১ বছর বয়সী এক তরুণের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি টা...