একদিন কি সত্যিই অতীতের কোনো সকালে ফিরে যাওয়া যাবে? কিংবা কয়েকশ বছর পরের পৃথিবীতে পা রাখা যাবে এক মুহূর্তে? বিজ্ঞানীরা সময়কে নিয়ে এমন সব সম্ভাবনার কথা বলছেন, যা একসময় কেবল কল্পবিজ্ঞানের গল্পেই সীমাবদ্ধ ছিল। কিন্তু টাইম মেশিন বানানো কি সত্যিই সম্ভব?১৮৯৫ সাল। প্রকাশিত হলো ব্রিটিশ লেখক এইচ জি ওয়েলসের বিখ্যাত কল্পবিজ্ঞান উপন্যাস দ্য টাইম মেশিন। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন বিজ্ঞানী। তিনি এমন একটি যন্ত্র তৈরি করেন, যেটিতে চড়ে সময়ের স্রোত পেরিয়ে চলে যাওয়া যায় অতীত কিংবা ভবিষ্যতে। তার সেই যাত্রা তাঁকে ন...