রাজধানীর কোলঘেঁষা টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক এখন খানাখন্দ, যানজট ও দুর্ঘটনার ঝুঁকিতে জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে স্থায়ী ও টেকসই মেরামত না হওয়ায় ইট ও সুরকি দিয়ে সাময়িক সংস্কার চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে এক পশলা বৃষ্টিতেই সেই মেরামত ধুয়ে গিয়ে আবারও সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত।স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সড়কটির স্থায়ী মেরামতের জন্য কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিভিন্ন সময় ইট ও সুরকি ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হলেও তা টেকসই হচ...