সিলেটের বিশ্বনাথে নিজ ঘরে ১৩ বছরের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ইশবপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।মৃত সুমাইয়া বেগম ওই গ্রামের রিয়াছত আলীর মেয়ে। খবর পেয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার পরিবারের কোনো সদস্য ছিলেন না বাড়িতে। বাড়িতে একাই ছিলেন সুমাইয়া। সন্ধ্যার পর থাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেছেন, মরদেহ উদ্ধার...