গণমাধ্যমে প্রায়ই দেশের
বিভিন্ন অঞ্চলের সড়কের বেহাল পরিস্থিতির খবর প্রকাশিত হয়। কোথাও দীর্ঘদিন ধরে খানাখন্দ,
কোথাও সড়কের একাংশ দেবে গেছে, কোথাও ঝুঁকিপূর্ণ বাঁক। আবার কোথাও সেতু নির্মাণ শেষ
হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি মানুষের প্রত্যাশিত কাজে আসছে না। বর্ষা এলেই দুরবস্থা
আরও প্রকট হয়ে ওঠে।
সবচেয়ে উদ্বেগের বিষয়,
অনেক ক্ষেত্রে নতুন সড়ক নির্মাণ বা সংস্কারের পর অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত
হওয়ার অভিযোগ ওঠে। প্রশ্ন আসে— কাজের মান কি যথাযথভাবে তদারক করা হচ্ছে? ঠিকাদারি
কাজ...