হজ এমন এক ইবাদত,
যেখানে মানুষ শুধু শরীর নিয়ে সফর করে না; বরং তার অন্তরও আল্লাহর দিকে যাত্রা
শুরু করে। এ সফরে মানুষ দুনিয়ার পরিচয়, অহংকার ও বিভেদ পেছনে ফেলে এক সাদা
ইহরামে দাঁড়ায় মহান রবের সামনে। তাই ইসলাম হজকে শুধু কিছু আনুষ্ঠানিকতার সমষ্টি
বানায়নি; বরং
এটিকে আত্ম...