কোনো দল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সরাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, আরব নেতৃত্বাধীন দলগুলো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পেতে পারে।চ্যানেল ১৩-কে জাবারিন বললেন, ‘নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প হিসেবে যারা প্রকৃত ও অর্থবহ বিকল্প দিতে চায়, ইসরায়েলের জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ তৈরি করতে তাদের আমাদের সঙ্গে কথা বলতে হব...