ফেসবুক লাইভে এসে
আবেগাপ্লুত কণ্ঠে দীর্ঘদিনের মানসিক চাপ, অনলাইন হয়রানি, কাজের সংকট ও আর্থিক
দুরবস্থার কথা তুলে ধরেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রবিবার সন্ধ্যায় করা ওই
লাইভে তিনি বলেন, ‘আমি আর পারছি না।’
লাইভের শুরুতেই এ
অভিনেত্রী জানান, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি বলেন, ‘কোনো
দুর্ঘটনা ঘটার পর আমরা অনেক কথা বলি। কিন্তু যে মানুষটি সেই অবস্থার মধ্যে থাকে,
তার কষ্টটা সে-ই জানে। আমি নিজেকে সব সময় শক্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু এখন আর
পারছি না।’
অভিনেত্রীর দাবি, গত দুই
বছর ধরে তার হা...