নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের নতুন শাখা চালু করেছে বাংলাদেশ সোসাইটি। স্থানীয় সময় শুক্রবার বিকালে হিলসাইড অ্যাভিনিউ ও ১৬৫ স্ট্রিটের মোড়ে স্কুলটির উদ্বোধন করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির নেতারা জানিয়েছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ইংরেজি শেখার পাশাপাশি বাংলা ভাষার সঙ্গে পরিচিত হওয়াও জরুরি। যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা শিশুরা এমনিতেই ইংরেজি শেখে। তাই বাংলা বলতে পারা তাদের জন্য শিকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম।বক্তারা আরও ব...