বাংলাদেশ
পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাকি
জনসেবামূলক প্রতিষ্ঠান, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল
(জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে অর্জিত মুনাফা জনগণের
সুরক্ষায় কাজে লাগাতে হবে। দাম বাড়লেই পুরো বোঝা জনগণের ওপর চাপানো ন্যায়সংগত নয়।
শুক্রবার বিকেলে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জেএসডি আয়োজিত
মানববন্ধনে এসব কথা বলেন...