বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের সার্বিক আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন তিনি।আজ শুক্রবার রাষ্ট্রপতি বরাবর পাঠানো ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশ জুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি শিল্পোৎপাদন এবং ব্যবসা-বা...