২০১৭ সালে ব্রাজিল সুপারস্টার
নেইমারের দলবদল ইস্যুতে তৈরি হওয়া আর্থিক অনিয়মের মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন
ক্লাবটির সাবেক আইনি প্রধান রোমান গোমেজ পন্তি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি দাবি
করেছেন, সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউর আমলেই তার ব্যক্তিগত আইনজীবীকে ১.৭ মিলিয়ন
ইউরো দেওয়ার সেই আলোচিত সিদ্ধান্তটি নিয়েছিল তৎকালীন বোর্ড।
বার্সেলোনার বর্তমান সভাপতি
হুয়ান লাপোর্তার বোর্ডের কমিশন করা একটি ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর
অফিসের অভিযোগের প্রেক্ষিতে মামলাটির তদন্ত চ...