মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মাবেষ্টিত চরজানাজাত ইউনিয়নে সরকারি জেলে সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পেশায় জেলে নন এমন অনেক ব্যক্তি কার্ড পেয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। অন্যদিকে, বছরের পর বছর পদ্মায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা অনেক মৎস্যজীবী এখনো তালিকার বাইরে। এমনকি এক জীবিত জেলেকে সরকারি নথিতে ‘মৃত’ দেখিয়ে সহায়তা বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে।নদীঘেরা এই জনপদের মানুষের অন্যতম প্রধান জীবিকা মাছ শিকার। বছরের অধিকাংশ সময় পদ্মায় মাছ ধরে সংসার...