সাতক্ষীরার শ্যামনগরে ওজন বাড়ানোর জন্য চিংড়ির শরীরে রাসায়নিক ও জেলি পুশ করার সময় দুজনকে হাতেনাতে ধরেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত তাদের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানে ৮০ কেজি চিংড়ি, জেলি ও সিরিঞ্জ জব্দ করে ধ্বংস করা হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার নূরনগর বাজারে এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। সঙ্গে ছিল শ্যামনগর থানা-পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মক...