১০০ শয্যাবিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল। প্রায় চার বছর আগে ২০২২ সালে দ্রুত সেবা দেওয়ার জন্য সেখানে প্যানটা ফোর হান্ড্রেড নামে একটি মেশিন দেওয়া হয়; কিন্তু সেটি চার বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের ল্যাবে। চালু করা সম্ভব হয়নি। ঠিক কী কারণে চালু হয়নি, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এতে প্রতিদিন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।সরেজমিনে দেখা যায়, সকালে ল্যাবের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন নারী-পুরুষসহ শত শত লোক। কেউ রিপোর্ট নেওয়ার জন্য, কেউ বা পরীক্ষা করানোর জন্য; কিন্তু কাজ না হও...