দিনরাতে খবরের পেছনে দৌড়ানো কিংবা নিউজ রুমের চেনা ব্যস্ততা, জীবনটা আটকে থাকতে পারতো সেখানেই। কিন্তু হৃদয়ের চোখ জুড়ে ছিল আরও বড় এক ক্যানভাস, সীমানা পেরিয়ে বহির্বিশ্বকে ছোঁয়ার অদম্য তাড়না। সেই স্বপ্নে ভর করেই আজ জার্মানির মাটিতে নিজের নতুন পরিচয় লিখছেন হৃদয় আলম। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পড়ালেখা করছেন দেশটির জেড বিশ্ববিদ্যালয়ে।বাংলা সাহিত্যের আঙিনা থেকে সুদূর জার্মানির আন্তর্জাতিক বাণিজ্যের ক্লাসরুম, এই দীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্পটা সহজ ছিল না। বাণিজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষ...