রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যার দায়ে ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।আজ রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন জেএমবির কমান্ডার মাসুদ রানা ও লিটন মিয়া। খাসাল পেয়েছেন জেএমবি সদস্য ইছাহাক আলী (৩৪), সাখাওয়াত হোসেন ওরফে রাহুল (৩০), সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি (৩০) ও চা...