মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে প্রায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।গতকাল শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত এলাকার বাতি বন্ধ করে এ তৎপরতা চালানো হয় বলে জানা গেছে।৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) সূত্রে জানা যায়, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা এবং বনাঞ্চলঘেঁষা সীমান্ত দিয়ে এসব মানুষকে পুশইন...