জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সরকার পরিবর্তন নয়; গণঅভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য হতে হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।আজ শনিবার বিকালে নগরীর একটি কনফারেন্স রুমে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এই আলোচনা সভার আয়োজন করে।সভায় বক্তারা আরো বলেছেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে অধিকার, স্বাধীনতা, গণতন...