২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর উদ্যোগে এবং ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্মের সহযোগিতায় আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড অংশ নেবে। মঞ্চ মাতাবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং কুঁড়েঘর। এ ছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন...