বিশ্বকাপে খেলেছেন মাত্র একটি ম্যাচ।
গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৭১ মিনিটে নামা ভালেন্তিন বার্কো অবশ্য আলোচনায় ছিলেন
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরের কাণ্ডে। ম্যাচ শেষে ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম বার্কোর
মাথায় চড় দিয়েছিলেন। এবার সেই বেলিংহামের দেশের ক্লাব চেলসিতে পাড়ি জমালেন আর্জেন্টিনার
তরুণ তুর্কি।
২২ বছর বয়সী এ আর্জেন্টাইনের সঙ্গে
চেলসির চুক্তি সাত বছরের। চেলসিতে বার্কো কত টাকা বেতন পাবেন, সে নিয়ে অবশ্য খোলাসা
করা হয়নি। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের...