খাঁচার ভেতর বসে আছে বিশাল এক চিতাবাঘ। শরীরের সোনালি-হলুদ লোমের ওপর কালো ছোপ, কিন্তু ছিপছিপে শিকারি প্রাণীর পরিচিত অবয়বটি যেন হারিয়ে গেছে তার শরীরে। বরং পেট আর শরীরের গোলগাল গড়ন দেখে মনে হবে, বেশ আয়েশেই দিন কাটছে তার। এই চিতাবাঘের নাম পান বাওবাও। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় সে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তার চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি খবর— দুই বছর ধরে ওজন কমানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ!চীনের সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া চিড়িয়াখানায় বসবাস পান বাওবাওয়...