অন্যের
ফসলে স্প্রে মেশিনে ওষুধ ছিটিয়ে জীবিকা
নির্বাহ করেন আবেদ আলী।
নিজের সংসারে নিত্যসঙ্গী টানাপড়েন। তারপরও নিজে ফিটফাট থাকার
পাশাপাশি অন্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। নিজে নরসুন্দর
নন, তবু স্কুল-কলেজের
শিক্ষার্থী কিংবা অসচ্ছল ব্যক্তিদের বিনা পারিশ্রমিকে চুল
কেটে দেন তিনি। গড়ে
প্রতিদিন পাঁচজনের মাথার চুল কাটেন আবেদ
আলী। শুধু অন্যদের পরিচ্ছন্ন
রাখতে ৩৫ বছর ধরে
এলাকায় এমন সেবা দিয়ে
যাচ্ছেন তিনি।
কুড়িগ্রামের
রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের রনজিতেশ্বর গ্রামের বাসিন্...