রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কে সামনে থাকবেন, কে আগে কথা বলবেন— এসব নিয়েও টানাপড়েন থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা যদি শ্রদ্ধার জায়গাটি গ্রাস করে ফেলে, তাহলে সেটি আর সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থাকে না; বরং তা হয়ে ওঠে বিশৃঙ্খলার প্রকাশ।
সোমবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের যে হুড়োহুড়ি, ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, সেটিকে তাই শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার...